ডেঙ্গু আক্রান্ত বেশি বরিশাল ও ঢাকা দক্ষিণে
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৯জন। এরমধ্যে বরিশালেই ৩৫ জন। ঢাকা দক্ষিণে ১৬ জন। চট্টগ্রাম বিভাগে ৬ ও ঢাকা বিভাগে দুইজন আক্রান্ত।
শুক্রবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু আপডেট বাতায়নে এসব তথ্য দেওয়া হয়।
৫ জুনের আপডেটে পাওয়া গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬২জন। এরমধ্যে বরিশালেই ৫০জন। ঢাকা দক্ষিণে ৬, চট্টগ্রাম ও সিলেটে দুইজন করে, ময়মনসিংহ ও রংপুরে একজন করে।
বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় পানি জমে থাকছে, যার কারণে এডিস মশার প্রজনন বাড়ছে। ডেঙ্গুর প্রকোপও বাড়ছে।
এসইউজে/এসএনআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে