ডেমরায় যুবককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল-ব্যাগ ছিনতাই
ফাইল ছবি
রাজধানীর ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় সাগর আহমেদ (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ও ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৩ জুন) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহত সাগরের ভাই আল-আমিন জাগো নিউজকে বলেন, রাতে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনের রাস্তায় দু-তিনজন দুর্বৃত্ত আমার ভাইয়ের গতিরোধ করে সঙ্গে থাকা মোটরসাইকেল ও ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার সময় ভাইয়ের ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর জখম হয়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ডেমরা স্টাফ কোয়াটারের সামনে থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে এক যুবক ব্যাগ ও মোটরসাইকেল খুয়েছেন। পরে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এলে তাকে চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।
কাজী আল-আমিন/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে