চট্টগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মা-ছেলে গ্রেফতার
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানায় দায়ের করা মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক নারী ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে নগরের বড় কবরস্থান ও কর্ণফুলী থানার কালারপোল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- বাকলিয়ার চাক্তাই ঝর্ণা মার্কেট এলাকার মৃত মো. ইলিয়াসের স্ত্রী জোহরা খাতুন ও তার ছেলে মো. আইয়ুব।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে বাকলিয়া বড় কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মো. আইয়ুবকে গ্রেফতার করা হয়। এরপর রাত আড়াইটার দিকে কর্ণফুলী থানার কালারপোল এলাকা থেকে জোহরা খাতুনকে গ্রেফতার করা হয়। তারা মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি ইখতিয়ার উদ্দিন।
রফিক হায়দার/ইএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ তিন দিনের ‘বাড়তি’ ছুটি, ঈদের ফিরতি ট্রেনে যাত্রীর চাপ কম
- ২ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ৩ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৪ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৫ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার