লাভের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাৎ, নাইজেরিয়ানসহ গ্রেফতার ৩
প্রতীকী ছবি
সোশ্যাল মিডিয়ায় লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে শতাধিক গ্রাহকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে এক নাইজেরিয়ান নাগরিকসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৭ জুলাই) বিকেলে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম এ তথ্য জানান।
মোহাম্মদ জাহিদুল করিম জানান, সোশ্যাল মিডিয়ায় লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে শতাধিক গ্রাহকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে এক নাইজেরিয়ানসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
এ বিষয়ে আজ রাত সাড়ে ৮টার দিকে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
টিটি/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে