চট্টগ্রাম কাস্টম হাউসের লং রুমে আগুন
চট্টগ্রাম কাস্টম হাউস/ফাইল ছবি
চট্টগ্রাম কাস্টম হাউসের দ্বিতীয় তলার ‘লং রুমে’ এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই লং রুমে হুড়োহুড়ি শুরু হয় এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ও কাস্টমস কর্মকর্তারা দ্রুত বেরিয়ে আসেন। ফলে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।
কাস্টমসের এক কর্মকর্তা বলেন, ‘দ্বিতীয় তলার একটি কক্ষে এসি বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে। তবে সবাই নিরাপদে সরে যেতে পেরেছে।’
তবে আগুন নিভে গেলেও ধোঁয়ায় আচ্ছন্ন লং রুমে কাজ করা সম্ভব হচ্ছে না। ফলে শুল্কায়নসহ অন্যান্য কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
রফিক হায়দার/ইএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে