সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষাশিল্প সচিবের সাক্ষাৎ
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার সচিব অধ্যাপক হালুক গরগুন।
মঙ্গলবার (৮ জুলাই) সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পারস্পরিক কুশলবিনিময়ের পাশাপাশি দুদেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন তারা। তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার সচিব বাংলাদেশে প্রতিরক্ষাশিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তার আশ্বাস দেন।
সেনাপ্রধান তুরস্কের সহযোগিতায় দেশে বিভিন্ন আধুনিক যুদ্ধসরঞ্জাম তৈরি এবং প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
টিটি/এমএএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ রোজার সূচি মেনেই সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ২ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী থার্ড টার্মিনাল নিয়ে পদক্ষেপ
- ৩ পানিতে চেতনানাশক মিশিয়ে গৃহকর্ত্রীকে হত্যা-চুরি, গ্রেফতার গৃহকর্মী
- ৪ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন-ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বিকেলে
- ৫ সীতাকুণ্ডে নিরাপত্তাকর্মী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার