জেল পলাতক হত্যা মামলার আসামি মঞ্জুর কাদের গ্রেফতার
প্রতীকী ছবি
নরসিংদী জেল থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মঞ্জুর কাদেরকে (৪০) গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আনোয়ার হোসেন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা রেলওয়ে পুলিশ। অভিযানে গত ৫ আগস্ট নরসিংদী জেল থেকে পালানো ভৈরব রেলওয়ে থানার হত্যা মামলার আসামি মঞ্জুর কাদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, আসামি গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নরসিংদী জেল থেকে পালিয়ে ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কেআর/এমএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ সোমবার ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ২ চাঁদা না দিতে পুলিশের মাইকিং, সঙ্গে ছিলেন হাতকড়াসহ ‘চাঁদাবাজ’
- ৩ খলিলুরকে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ফোন, সম্পর্ক জোরদারে একমত
- ৪ মব সৃষ্টিকারীদের শাস্তির মাধ্যমে বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠার আহ্বান
- ৫ প্রাথমিক শিক্ষায় পুরোনো ধারা বদলে ফেলতে হবে: শিক্ষামন্ত্রী