মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা, চট্টগ্রামে বিক্ষোভ
রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার (১১ জুলাই) রাত ৮টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এসময় তাদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে প্রেস ক্লাব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ মঈন উদ্দিন বলেন, বিএনপির একদল সন্ত্রাসী চাঁদার দাবিতে বর্বর কায়দায় ব্যবসায়ীকে হত্যা করেছে। এই ভিডিও দেখার অনেকের সাহস হয়নি। মূলত আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই শেখ হাসিনা ও আওয়ামী লীগের পরিণতি বিএনপিকে ভোগ করতে হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার বিএনপির চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থ হচ্ছে। দেশব্যাপী তারা নৈরাজ্য কায়েম করেছে। চট্টগ্রামে একের পর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিএনপিকে সতর্ক করছি, আমরা কাউকে ছাড় দেবো না।
এসময় আরও উপস্থিতি ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনে হোসাইন জিয়াদ, মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাশেদ ইসলাম, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্বায়ক আব্দুর রহমান, সংগঠক নুসরাত বিনতে নুসু,সংগঠক সাদিক আরমান।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বুধবার (৯ জুলাই) বিকেলে প্রকাশ্যে সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এরপর তার নিথর দেহ টেনে-হিঁচড়ে হাসপাতাল চত্বরের বাইরে এনে শত শত মানুষের সামনে চলে বীভৎস উন্মত্ততা।
জেডএইচ/
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জলকামান-টিয়ারগ্যাস নিক্ষেপ
- ২ যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান, পিছু হটলেন সরকারি কর্মচারীরা
- ৩ ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের র্যালি
- ৪ যমুনা অভিমুখী মিছিলে পুলিশের বাধা, আহত ৬ কর্মচারী ঢাকা মেডিকেলে
- ৫ সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক