রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজধানীর ভাটারা থানার একটি বাসা থেকে মোছা. ফারহানা সিদ্দিকা স্বর্ণা (২২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, আমরা ৯৯৯ এ খবর পেয়ে ভাটারার একটি বাসার তৃতীয় তলা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নিহতের মা নিপার কাছে জানতে পারি তার দুই মেয়ের একজন লন্ডনে থাকে। ফারহানা মায়ের সঙ্গে থাকত। ফারহানার বিয়ে হয়েছিল। বিয়ের পরে স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। এরপর থেকেই মানসিক দুশ্চিন্তায় থাকতো, মাঝে মাঝে ঘুমের ওষুধ খেত। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
এমআরএম/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ২ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৩ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
- ৪ বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা