উবারচালকের জিম্মায় সঙ্গীতশিল্পী নোবেলকে ছেড়ে দিলো পুলিশ
মদ্যপ অবস্থায় উবারচালককে মারধর করছেন সঙ্গীতশিল্পী নোবেল
মধ্যরাতে মদ্যপ অবস্থায় এক উবারচালককে মারধরের অভিযোগ উঠেছে সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার গভীর রাতে নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মিরপুর থানা পুলিশ। তবে জিজ্ঞাসাবাদ শেষে সকালে উবারচালক আকবর হোসেনের জিম্মায় নোবেলকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

রোববার (২০ জুলাই) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান এ তথ্য নিশ্চিত করেন। এদিন দিবাগত রাতে রাজধানীর কল্যাণপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
সাজ্জাদ রোমান বলেন, উবারচালক আকবর হোসেনের কোনো অভিযোগ না থাকায় সকালে তার জিম্মায় গায়ক নোবেলকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
কেআর/এএমএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে