শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন
শেওড়াপাড়া মেট্রো স্টেশন/ফাইল ছবি
রাজধানীর শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৬টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জাগো নিউজকে আগুনের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশের একটি ভবনে আগুন লাগার খবরে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে কোন ভবন সেটি এখনো জানা যায়নি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
টিটি/এমকেআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ২ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৩ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে
- ৪ শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়ে তুলতে চাই: চিফ হুইপ
- ৫ শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শ্রদ্ধা