মৎস্য সপ্তাহের সব কর্মসূচি স্থগিত
‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানসহ সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফলে বুধবার (২৩ জুলাই) অনুষ্ঠেয় উদ্বোধনী অনুষ্ঠানসহ জাতীয় মৎস্য সপ্তাহের পূর্বনির্ধারিত সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।
পরে সুবিধাজনক সময়ে জাতীয় মৎস্য সপ্তাহের নতুন তারিখ ও কর্মসূচি ঘোষণা করা হবে।
এনএইচ/বিএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ২ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৩ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে
- ৪ শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়ে তুলতে চাই: চিফ হুইপ
- ৫ শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শ্রদ্ধা