ইউটার্ন নেওয়ার সময় ট্রাকের চাপা, প্রাণ গেলো বাইক আরোহীর
ফাইল ছবি
রাজধানীর প্রেস ক্লাব মোড়ে ট্রাকচাপায় মো. সেন্টু ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বন্ধু আল-আমিন জানান, সেন্টু ইসলাম মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় প্রেস ক্লাব মোড়ে ইউটার্ন করছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মাথার মগজ বেরিয়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে রাত পৌনে ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আল-আমিন আরও জানান, নিহত সেন্টু ইসলামের বাসা রাজধানীর চকবাজারের ইসলামবাগের ঈদগাহ মাঠ এলাকায়। তার বাবার নাম আলাউদ্দিন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/ইএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ২ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৩ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে
- ৪ শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়ে তুলতে চাই: চিফ হুইপ
- ৫ শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শ্রদ্ধা