১৪ আগস্ট শুরু হচ্ছে হজ ও ওমরাহ মেলা
আগামী ১৪ আগস্ট থেকে শুরু হচ্ছে তিনদিনের হজ ও ওমরাহ মেলা। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) আয়োজনে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলা চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা আগামী ১৪ থেকে ১৬ আগস্ট হজ ও ওমরাহ মেলা করছি। এটি আমাদের একটি বড় ইভেন্ট। মেলার ভ্যেনু চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সেখানে ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক ও বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’
মহাসচিব বলেন, ‘বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও সচিব নাসরীন জাহান সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’
ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘মেলায় বিভিন্ন ব্যাংক, এয়ারলাইন্স ও হজ এজেন্সির স্টল থাকবে। আগামী বছরের হজের নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের শুরুতে মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে হজযাত্রীদের সরাসরি এজেন্সির সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করার জন্য আমরা এ মেলাটা করছি।’
আরএমএম/এসএনআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
- ২ ঢাকা-৬ আসনের ১০০ কেন্দ্রে যাচ্ছে ভোটের সামগ্রী
- ৩ ঢাকা ৭: ১৬৪ কেন্দ্রের নির্বাচনি সামগ্রী বিতরণ
- ৪ ঢাকায় সর্বোচ্চ সতর্কতা পুলিশের, থাকছে সোয়াত, কে-৯ ও ক্রাইম সিন টিম
- ৫ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হওয়ার আশ্বাস সিইসির