দখলমুক্ত হলো পূর্বাচলের ১৪৪ একর বনভূমি
রাজধানীর পূর্বাচলে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) এই অভিযান চালোনো হয়।
অভিযানে পূর্বাচলে অবৈধভাবে দখল করা ১৪৪ একর ভূমির মধ্যে ৪.৬ একর ভূমি উদ্ধার করা হয়। উচ্ছেদ করা হয় ৪৪টি পরিবারের ১৫৫টি ঘর।
উদ্ধারকৃত জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ কোটি টাকা। এ উচ্ছেদের ফলে পূর্বাচলের ১৪৪ একর বনভূমি অবৈধ দখল মুক্ত হলো।
অভিযানটি পরিচালনায় নেতৃত্ব দেয় বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা। সহযোগিতা করে রূপগঞ্জ আর্মি ক্যাম্প, র্যাব-১, বিজিবি, কালিগঞ্জ উপজেলা প্রশাসন, কালিগঞ্জ থানা পুলিশ, রাজউক ও বন বিভাগ।
আরএএস/জেডএইচ/
সর্বশেষ - জাতীয়
- ১ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
- ২ ঢাকা-৬ আসনের ১০০ কেন্দ্রে যাচ্ছে ভোটের সামগ্রী
- ৩ ঢাকা ৭: ১৬৪ কেন্দ্রের নির্বাচনি সামগ্রী বিতরণ
- ৪ ঢাকায় সর্বোচ্চ সতর্কতা পুলিশের, থাকছে সোয়াত, কে-৯ ও ক্রাইম সিন টিম
- ৫ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হওয়ার আশ্বাস সিইসির