সাবেক এমপি ইফতিকারের কারাগারে মৃত্যু খবরটি মিথ্যা: কারা অধিদপ্তর
ইফতিকার উদ্দিন তালুকদার/ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদারের (পিন্টু) কারাগারে মৃত্যু খবরটি সঠিক নয় বলে জানিয়েছে কারা অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩১ জুলাই) কারা অধিদপ্তরের মিডিয়া বিভাগের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
জান্নাত উল ফরহাদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নেত্রকোনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালকদার পিন্টুর কারাগারে মৃত্যুর খবরটি সঠিক নয়। তিনি কারাগারে আটক ছিলেন না। বিষয়টি গুজব।
সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ করেন তিনি।
কেআর/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ নারিন্দায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ একজনের মৃত্যু
- ২ সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
- ৩ কিশোরীকে ধর্ষণ-হত্যা: দ্রুত বিচার দাবি মানুষের জন্য ফাউন্ডেশনের
- ৪ কথা-কাজে মিল রেখে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সে প্রধানমন্ত্রী
- ৫ শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে পৌনে ৪ কোটি টাকার বিদেশি মুদ্রা জব্দ