সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরসহ ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম/ফাইল ছবি
ভুয়া টেন্ডার তৈরি ও নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে গাজীপুর সিটি করপোরেশনের সাড়ে ৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একই মামলায় আসামি করা হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে।
আরও পড়ুন
- সাবেক মেয়র জাহাঙ্গীরের বাড়ির সামনে সাইনবোর্ড, বাঁশের বেড়া
- গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের পিএস শাহীনের জামিন
রোববার (৩ আগস্ট) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা যোগসাজশে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুতপূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি করপোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাত হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন।
এসএম/এএমএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ তিন দিনের ‘বাড়তি’ ছুটি, ঈদের ফিরতি ট্রেনে যাত্রীর চাপ কম
- ২ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ৩ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৪ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৫ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার