তেজগাঁওয়ে ‘দুর্ধর্ষ’ ছিনতাইকারী কবির গ্রেফতার
গ্রেফতার হুমায়ুন কবির/ ছবি সংগৃহীত
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ছিনতাইকারী ও ১০ মামলার পলাতক আসামি হুমায়ুন কবির ওরফে রনিকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হুমায়ুন কবির ওরফে রনিকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। কবির একজন পেশাদার দুর্ধর্ষ ছিনতাইকারী ও মাদক কারবারি। তিনি তেজগাঁও থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় নিয়মিত ছিনতাই, চুরি ও মাদক কারবার করতেন। তার বিরুদ্ধে তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও শেরেবাংলা নগর থানায় ছিনতাই, চুরি ও মাদকের ১০টি মামলা রয়েছে।
মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, গ্রেফতার হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
টিটি/বিএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে