বিজয়ের মুহূর্তের স্মৃতিচারণ করলেন প্রেস সচিব
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ২০২৪ সালের ৫ আগস্টের বিজয়ের মুহূর্তের স্মৃতিচারণ ও অনুভূতি ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মঙ্গলবার (৫ আগস্ট) তার ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, বিজয়ের মুহূর্ত। আমি যখন এএএফপির ঢাকা ব্যুরোতে কাজ করছিলাম এবং শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার খবরটি ব্রেক করি, তখন আমার পরিবার আমাকে জড়িয়ে ধরতে এসেছিল। আল্লাহ আমাকে সব কিছুই দিয়েছেন! আলহামদুলিল্লাহ!।
স্ট্যাটাসে তিনি বিজয়ের মুহূর্তের ছবিগুলো রয়টার্সের মোহাম্মদ পনির হোসেন তুলেছেন বলে উল্লেখ করেন।
এমইউ/জেএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ‘জুলাই সুরক্ষা’ সংক্রান্ত ৪ অধ্যাদেশ হুবহু সংসদে উপস্থাপন করা হবে
- ২ গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব করেছে সরকারি দল, দাবি জামায়াতের
- ৩ রাষ্ট্রপতিকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি
- ৪ পাচার অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর