জামায়াত আমিরকে দেখতে গেলেন নিরাপত্তা উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
রোববার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াত। এতে আরও বলা হয়, জামায়াত আমিরের সঙ্গে দেখা করে চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতা কামনায় দোয়া করেন খলিলুর রহমান।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের এ আন্তরিকতায় কৃতজ্ঞতা জানিয়েছে জামায়াতে ইসলামী।
আরএএস/এমএএইচ/
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে