ঢাকায় হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারে মিললো ২ মরদেহ
সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল/ছবি সংগৃহীত
রাজধানীর মৌচাকে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারের ভেতরে দুজনের মরদেহে পাওয়া গেছে।
সোমবার (১১ আগস্ট) বিকেলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মৌচাকে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারের ভেতরে দুজনের মরদেহ পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে আছি। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, মৌচাকের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারের ভেতরে দুজনের মরদেহ পাওয়া গেছে। মরদেহ দুটি নারী নাকি পুরুষ এখনো জানা যায়নি।
কেআর/বিএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদ শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, ট্রেনে তিল ধরার জায়গা নেই
- ২ তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে কারণ জানানোর নির্দেশ
- ৩ ছুটির দিনেও ফাঁকা হাতিরঝিল, খাঁ খাঁ করছে রেস্তোরাঁ-ফুড কোর্ট
- ৪ জাতীয় দিবস প্যারেডে প্রথমবারের মতো বিজিবির যান্ত্রিক বহর
- ৫ ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, গাবতলীতে বেড়েছে ব্যস্ততা