ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে ‘জুলাই কর্নার’ উদ্বোধন
ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে ‘জুলাই কর্নার’ উদ্বোধন/ছবি-সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে দেড় মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস)-এ ‘জুলাই কর্নার’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকালে ট্রেনিং স্কুলের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে এই কর্নার উদ্বোধন করা হয়।
এ সময় ট্রেনিং স্কুলের ট্রেনিং প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ‘জুলাই কর্নার’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সকল প্রকার অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে ছাত্র-জনতা তাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জন করেছে। আমার বিশ্বাস, ‘জুলাই কর্নার’ তারই একটি স্থায়ী প্রতীক। এছাড়া দেশের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে পুলিশের যে ঐক্য এই কর্নারের মাধ্যমে ফুটে উঠেছে, তা স্থায়ী রূপ নিতে সহায়তা করবে। জুলাই-আগস্টে সৃষ্ট আত্মত্যাগের ইতিহাস পুলিশ ও জনগণের সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ অধ্যায় হয়ে থাকবে।
নতুন তথ্য ও ডকুমেন্ট যাদের কাছে আছে, তাদের ‘জুলাই কর্নার’-এ জমা দেওয়ার আহ্বান জানিয়ে অতিরিক্ত ডিআইজি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মতোই ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানও একই চেতনায় স্মরণীয় হয়ে থাকবে। ছাত্র-জনতার সঙ্গে পুলিশের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তার জন্য সবার সহযোগিতা কামনা করছি।
উদ্বোধন শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। এরপর অতিথিরা ‘জুলাই কর্নার’ ঘুরে দেখেন। এখানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, সংবাদপত্রের কাটিং, গ্রন্থ ও নথিপত্র প্রদর্শিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন) নাজলি ফেরদৌসি, পুলিশ সুপার (ট্রেনিং) লিপি সাহাসহ প্রমুখ।
কেআর/এমআরএম/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে