হাটহাজারীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
পুকুরে পড়ে জিহাদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব মেখল ইউনিয়নে পুকুরে পড়ে জিহাদ নামের ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বাকের আলী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে জিহাদ ঘর থেকে বেরিয়ে পাশের পুকুরের দিকে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে খোঁজ শুরু করেন। পরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে শিশুটিকে পানিতে ভাসতে দেখা যায়।
- আরও পড়ুন
ছুটি ছাড়াই শিক্ষকদের কেউ ৬, কেউ ৪ বছর অনুপস্থিত!
অন্তর্বর্তী সরকার এত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে না
দ্রুত জিহাদকে উদ্ধার করে হাটহাজারীর আলিফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ইসিজি করার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মরদেহ বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিষয়টিকে দুর্ঘটনাজনিত স্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচনা করে থানায় অভিযোগ দায়ের করেননি জিহাদের বাবা জাহিদুল ইসলাম।
এমআরএএইচ/কেএসআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ সংবিধান সংশোধনে সব দলের সদস্য নিয়ে বিশেষ কমিটি গঠন হবে: চিফ হুইপ
- ২ নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী
- ৩ হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩
- ৪ শ্রমিক কার্ড নয়, ফান্ডের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে
- ৫ ফ্যামিলি কার্ডে পরিবারের সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ বাড়বে