সিসা লাউঞ্জে বন্ধুর চাকুর আঘাতে প্রাণ গেলো যুবকের
রাজধানীর বনানীর একটি সিসা লাউঞ্জে বন্ধুর চাকুর আঘাতে রাহাত হোসেন রাব্বী (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মুন্না পলাতক। অভিযোগ রয়েছে, তারা প্রায়ই ওই সিসা লাউঞ্জে যেতেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বনানীর ১১ নম্বর রোডে অবস্থিত ‘৩২ ডিগ্রি’ নামক সিসা লাউঞ্জে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন
- রংপুরে জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যা: ৮ পুলিশ সদস্য বরখাস্ত
- ভারতে স্থানীয়দের গণপিটুনিতে শেরপুরের যুবক নিহত
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে সিসা লাউঞ্জের দুই তলার সিঁড়িতে রাব্বীকে চাকু দিয়ে আঘাত করেন মুন্না। পরে রাব্বীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে মুন্না পলাতক। তাকে আটকে অভিযান চলছে।
এদিকে নিহতের চাচা ইব্রাহিম খলিল দাবি করেছেন, রাহাত হোসেন রাব্বীর ওয়াইফাই এর ব্যবসা ছিল। পাশাপাশি তিনি ঠিকাদারিও করতেন। তার বন্ধু অভিযুক্ত মুন্না মোহাম্মদপুর থেকে রাব্বীর কাছে কাছে আসতেন। মুন্নাসহ ৫-৬ জন ছুরিকাঘাত করে রাব্বীকে হত্যা করেছের বলে দাবি ইব্রাহিম খলিলের।
টিটি/ইএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ স্ত্রীসহ ডিপিডিসি’র ব্যবস্থাপকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট
- ২ চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী হেফাজতে
- ৩ জেলায় জেলায় মুক্তিসংগ্রাম তীব্র আকার ধারণ
- ৪ জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা, শিগগির সমঝোতা
- ৫ বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়ছে, সমন্বয় করা কঠিন: বিদ্যুৎমন্ত্রী