পানিসম্পদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব
পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ পেয়েছেন মো. মোকাব্বির হোসেন। যিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (১৮ আগস্ট) তাকে পানিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউছুফ। তাকে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান রোববার (১৭ আগস্ট) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গিয়েছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দিন অবসরে যান গত ৪ আগস্ট।
আরএমএম/এমকেআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে