প্রকৌশলীদের সংগঠন ডেজা’র নতুন কমিটি গঠন
ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন- ডেজা’র ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রকৌশলী রুহুল আলম সভাপতি এবং প্রকৌশলী এ কে এম আসাদুজ্জামান চুন্নু সাধারণ সম্পাদক এবং প্রকৌশলী মহব্বত হোসেন সাংগঠনিক সম্পাদক হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর রমনাস্থ ডুয়েট অ্যালামনাই এসোসিয়েশনের কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম জহিরকে প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে।
ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন ডেজা’র সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতাদের উপস্থিতিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতারা অ্যাসোসিয়েশনের কল্যাণে পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রেখে ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
এমএইচএ/এএমএ
সর্বশেষ - জাতীয়
- ১ যাকাত ব্যবস্থা আধুনিক ও সংগ্রহ-বিতরণ প্রক্রিয়া স্বচ্ছ করতে কমিটি
- ২ ক্রীড়া ভাতা, কার্ড ও নতুন কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর
- ৩ খেলোয়াড়রা রাজনৈতিক নয়, দেশের প্রতিনিধি হোক: প্রধানমন্ত্রী
- ৪ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা
- ৫ ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী