সিইসির সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স
দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির দপ্তরে আসেন মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ট্র্যাসি ট্র্যাসি অ্যান জ্যাকবসন।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২ট ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এই বৈঠক শুরু হয়।

৫ আগস্টের পর প্রথমবারের মতো ইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক চলছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত রয়েছেন।
বৈঠকে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল চিফ ডেভিড মু, যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল স্পেশালিষ্ট ফিরোজ আহমেদ।
এমওএস/এমআইএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে