রাজধানীতে দ্রুতগামী বাসের ধাক্কায় পথশিশু নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে ফ্লাইওভারের ওপর দ্রুতগামী বাসের ধাক্কায় শাকিব (১৩) নামে এক পথশিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, আমরা জানতে পারি নিহত ছেলেটি পথশিশু। বিকেলে যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর প্লাস্টিকের বোতল কুড়াতে গেলে দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে পথচারী আ. কাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু হয়। নিহত শিশু ডেমরা রাজা খালি এলাকায় থাকতো।
কেএএ/
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে