আদাবরে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, নিহত ১
ফাইল ছবি
রাজধানীর আদাবরে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে রিপন ওরফে নিপু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান।
এ কে এম মেহেদী হাসান বলেন, আজ ভোর ৬টার দিকে আদাবর ১৭ নম্বরে রাজু গ্রুপ ও আদাবর ১০ নম্বরের বেলচা মনির গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় বেলচা মনির গ্রুপের সদস্যরা রাজু গ্রুপের সদস্য রাজুর চাচাতো ভাই রিপনকে হাসুয়া দিয়ে কোপায়। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়দের বরাত দিয়ে সহকারী পুলিশ কমিশনার জানান, নিহত রিপনসহ উভয় গ্রুপই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
টিটি/এমএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে