পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা’ করার দাবি সংসদে
নির্মাণাধীন পদ্মা সেতুর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণ করার দাবি জানানো হয়েছে জাতীয় সংসদে। এদেশের মানুষ যাতে শেখ হাসিনাকে হাজার বছর মনে রাখে সেজন্য তার নামে এ সেতু করার দাবি জানানো হয়েছে।
জাতীয় সংসদে বুধবার প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এ দাবি জানান। তিনি বলেন, এ দাবি আমার একার না, আমাদের সবার একই দাবি।
ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, আমি দাবি করছি পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা’ সেতু করার। আশা করি জাতিও মেনে নেবে। কারণ পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা মোকাবেলা করে এই সেতু নির্মাণ করছেন। তাই এ সেতু ‘শেখ হাসিনা’ নামে করার দাবি জানাচ্ছি।
এইচএস/জেএইচ/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ খাদ্য ব্যবসার সব লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেওয়ার তাগিদ
- ২ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা
- ৩ এবার স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪ সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র্যাব
- ৫ সেহরি করে এসে লাইনে দাঁড়িয়েছি, কখন তেল পাবো জানি না