সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করলেন প্রণবপুত্র
জাতীয় সংসদের বৈঠক পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশে সফরত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে ও লোকসভার কংগ্রেসদলীয় সদস্য অভিজিৎ মুখার্জি । এ সময় অধিবেশন কক্ষে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।
শনিবার বেলা পৌনে ১১টায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে দিনের কর্মসূচি শুরু হয়। বিদেশি অতিথির গ্যালারিতে বসে এর কিছুক্ষণ পরেই সংসদের বৈঠক পর্যবেক্ষণ করেন অভিজিৎ।
অধিবেশন কক্ষে প্রবেশের আগে সংসদ এলাকা ঘুরে দেখেন তিনি। তার অধিবেশন প্রত্যক্ষ করার বিষয়টি ঘোষণা দিয়ে ডেপুটি স্পিকার জাতীয় সংসদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান।
অভিজিৎ চারদিনের সফরে বাংলাদেশে এসেছেন।
এইচএস/এনএফ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ অন্তর্বর্তী সরকারের অধিকাংশ অধ্যাদেশ সংসদে পাস করতে পারবো
- ২ ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তিনির্ভর: আইজিপি
- ৩ যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির প্রলোভনে প্রতারণা, গ্রেফতার ২
- ৪ সহযোগিতা জোরদার ও সন্ত্রাস দমনে সিটিটিসির সঙ্গে এফবিআইয়ের আলোচনা
- ৫ কোনো নেতার ভাষণ বাজানোর জন্য হয়রানি করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী