দুই পুলিশ কর্মকর্তাকে দুদকে বদলি
বাংলাদেশ পুলিশের দুইজন ঊর্ধ্বতন কর্মকতাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার এক প্রজ্ঞাপনে তাদের দুদকে পাঠানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ এবং একই পদের মো. জাহিদুর রহমান।
আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
টিটি/জেএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে