পটিয়ায় মায়ের সঙ্গে অভিমানে যুবকের ‘আত্মহত্যা’
মো. সাকিব
চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে মো. সাকিব (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী এলাকার একটি ভাড়াবাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সাকিব আনোয়ারা থানার খাসকামার গ্রামের মো. করিম ও সুরাইয়া আক্তার দম্পতির ছেলে। তারা প্রায় আট–নয় বছর ধরে পটিয়ার সুচক্রদণ্ডী এলাকায় আবুল কাশেমের বাড়িতে ভাড়া থাকতেন। সাকিব ২০২২ সালে এইচএসসি পাস করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে মা–ছেলের মধ্যে মনোমালিন্য হলে সাকিব অভিমান করে বাসার একটি কক্ষে গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সামিয়া সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, সাকিবের আচরণে সম্প্রতি হতাশায় ভুগছিলেন। পারিবারিক কলহে তার এমন সিদ্ধান্তের পেছনে কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমআরএএইচ/এমএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে