সংসদ নির্বাচন পুলিশের জন্য চ্যালেঞ্জ, তবে মোকাবিলায় সক্ষম: আইজিপি
পুলিশ সদর দপ্তরে বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন আইজিপি বাহারুল আলম/ছবি: সংগৃহীত
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য এক চ্যালেঞ্জ। তবে এ চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা তাদের রয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।
বাহারুল আলম বলেন, অতীতে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসার একটি বড় সুযোগ আগামী নির্বাচন। এ সুযোগ কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জনে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের তৎপরতা নির্বাচন সামনে রেখে বাড়ানোর নির্দেশনা দেন বাহিনীর প্রধান। তিনি এক্ষেত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পুরস্কার সম্পর্কে প্রচারণা বাড়ানোর ওপর জোর দেন।
আইজিপি পুলিশের চলমান নির্বাচনী প্রশিক্ষণ নিবিড়ভাবে পরিচালনার জন্য ইউনিট প্রধানদের নির্দেশ দেন।
আরও পড়ুন
নিজেকে রাজনৈতিক কর্মী ভাবা যাবে না: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা
৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তাকে বদলি
নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাহারুল আলম কোনো ধরনের হয়রানি ছাড়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যথাসময়ে দেওয়া নিশ্চিত করার জন্য জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান।
আইজিপি গুম কমিশনে অভিযোগের ওপর ভিত্তি করে মামলা করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলন থেকে উদ্ভূত মামলা বিশেষ গুরুত্বসহ তদন্ত ও নিষ্পত্তির নির্দেশনাও দেন। এছাড়া মামলা তদন্তে গুণগত মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা এবং অনলাইনে সংযুক্ত জেলা পুলিশ সুপাররা প্রশাসনিক ও অপারেশনাল নানা বিষয়ে আইজিপির সঙ্গে মতবিনিময় করেন। এসময় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতির চিত্র তুলে ধরেন।
সভায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এসবি প্রধান মো. গোলাম রসুলসহ অতিরিক্ত আইজি, ঢাকার বিভিন্ন ইউনিটের প্রধান, সব পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি উপস্থিত ছিলেন। পাশাপাশি সব জেলা পুলিশ সুপার ভার্চুয়ালি সভায় অংশ নেন।
টিটি/একিউএফ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড