তথ্য অধিদপ্তরের ৮ ক্যাটাগরির চলমান নিয়োগ কার্যক্রম বাতিল
তথ্য অধিদপ্তরের আটটি ক্যাটাগরির ৪৫টি শূন্যপদে চলমান নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, তথ্য অধিদপ্তরের আটটি ক্যাটাগরির ৪৫টি শূন্যপদে চলমান নিয়োগ কার্যক্রম যাচাই বা পর্যালোচনার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে তথ্য অধিদপ্তরের আটটি ক্যাটাগরির ১১-২০তম গ্রেডের ৪৫টি শূন্যপদে চলমান নিয়োগ কার্যক্রম বিধি মোতাবেক বাতিল করা হয়েছে।
ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট ৯টি, ফটোগ্রাফার চারটি, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পাঁচটি, ড্রাইভার তিনটি, ক্যাটালগার একটি, স্টোর অ্যাসিস্ট্যান্ট একটি, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক চারটি এবং অফিস সহায়ক ১৮টি পদের নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়েছে।
আরএমএম/ইএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে