শীতের মৌসুমে একাধিক মৃদু ও তীব্র শৈত্যপ্রবাহের আভাস
ফাইল ছবি
চলতি শীতের মৌসুমে দেশে ৪-৭ টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২-৩ টি শৈত্যপ্রবাহ (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) তীব্র রূপ নিতে পারে।
আবহাওয়া অফিস ৩ মাসব্যাপী (নভেম্বর-জানুয়ারি) পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, নভেম্বর থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।
এছাড়া, নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে এতে শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস।
আরএএস/এএমএ
সর্বশেষ - জাতীয়
- ১ জ্বালানি খাত ঘুরে দাঁড়াতে সময় ও বিনিয়োগ প্রয়োজন, কোনোটাই পাইনি
- ২ অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা: ইসি সানাউল্লাহ
- ৩ অক্সিজেনের ধসে পড়া সেতু পুনর্নির্মাণ করে খুলে দেওয়া হয়েছে
- ৪ ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না, আমরা সফল: মৎস্য উপদেষ্টা
- ৫ ভোটের আগেই মোহাম্মদপুরের দুষ্কৃতকারীদের সাইজ করা হয়েছে: পুলিশ