ঈদে টানা ৯ দিন সরকারি ছুটি
প্রধানমন্ত্রীর নির্দেশে সাপ্তাহিক ছুটির দিন অফিস করার শর্তে ঈদের আগে আগামী ৪ জুলাই ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন।
আগামী ১৬ জুলাই (শনিবার) অফিস করার শর্তে ৪ জুলাই নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ বা ৭ জুলাই বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
৬ জুলাই ঈদ ধরে আগামী ৫, ৬ ও ৭ জুলাই এই ঈদের ছুটি নির্ধারিত আছে। আর ৩ জুলাই শবেকদরের ছুটি।
ঈদের আগে শুধু শবেকদরের ছুটির পরের দিন ৪ জুলাই অফিস খোলা ছিল।
রোজার ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ অফিস ৩০ জুন। ১ ও ২ জুলাই যথাক্রমে শুক্র ও শনিবার। আর ৩ থেকে ৭ জুলাই ঈদের ছুটি। এর পরের দুই দিন শুক্র-শনিবারের বন্ধ।
ঈদের পর আগামী ১০ জুলাই প্রথম অফিস করবেন সরকারি চাকরিজীবীরা।
জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড