মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ২০
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- মেহেদী (২১), ফামি (১৮), আরিফ (২৫), সুমন মোল্লা (২৫), ফজলু (৩৮) ৬। ইসমাইল হোসেন রাজু (২৮), মনির হোসেন (৩৮), মো. রানা (২৪), হারুনুর রশিদ (৩০), ইসমাইল হোসেন জুবায়ের আগুন (৩৩), তরিকুল ইসলাম রাজু (৩৩), রাসেল মিয়া (২৩), হায়দার ইমাম রাব্বি (২৫), ইমন হাসান (২৯), নূর হোসেন মিলন (২৫), ইয়াসিন হাসান সেন্টু (২৭), বিকি (২৪), ইউসুফ (৪২), জনি (২৫) ও হাসান (২৪)।
মোহাম্মদপুর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, সোমবার (১৭ নভেম্বর) মোহাম্মদপুর থানা-পুলিশ ওই থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কেআর/এমআইএইচএস/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ট্রেনে ঈদের ফিরতি যাত্রায় ২৫ মার্চের টিকিট মিলছে আজ
- ২ মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের
- ৩ নিলামের মালামাল দেওয়ার কথা বলে ৬০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ৩
- ৪ স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর শিশুসন্তান সঙ্গে নিয়ে থানায় আত্মসমর্পণ
- ৫ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: চট্টগ্রাম ডিসি