কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ/ফাইল ছবি
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের এক হাজতি মারা গেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া হাজতির নাম মো. মুরাদ হোসেন (৬৫)। তার হাজতি নম্বর ১৬৪৪/২৫।
কারারক্ষী মো. বকুল জানান, মুরাদ হোসেন বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুরাদ হোসেন কী মামলায় আটক ছিলেন এ বিষয়ে কিছু জানাতে পারেননি বকুল।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কাজী আল-আমিন/একিউএফ
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে