শুক্রবার ২ ঘণ্টা গ্যাসের স্বল্প চাপ থাকবে যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত টঙ্গীসহ বেশ কিছু জায়গায় গ্যাসের স্বল্প চাপ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিনের সই করা এক বার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, জিটিসিএলের গাড়ারণ ভাল্ব স্টেশন বন্ধ থাকার কারণে জয়দেবপুর, টঙ্গী, কোনাবাড়ী, শফিপুর ও চন্দ্রা এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এনএস/এমআইএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ভিত্তিহীন, দাবি মালিক সমিতির
- ২ ঈদযাত্রার শেষভাগে চাপ কমেছে সদরঘাটে, প্রস্তুতি এখন ফিরতিযাত্রার
- ৩ ‘জুমাতুল বিদা’য় দেশ ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া
- ৪ মিসাইল হামলায় নিহত মোশাররফের দুই ছেলের শিক্ষার খরচ দেবে সরকার
- ৫ কিছু ক্ষেত্রে টিকিট দ্রুত শেষ হচ্ছে, পরে বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে