রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪
রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ব্যক্তিরা/ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন সামির, জামাল, সুমন, সজীব, রাসেল, সোহেল, ফায়জুর, সাজু, সাজেদুল ইসলাম তুষার, সোহেল ওরফে টিপু, আরজু, শামীম, সজীব ও আব্বাস। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৫৫ পুরিয়া হেরোইন ও ২০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মোহাম্মদপুর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মোহাম্মদপুর থানার পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে মোট ১৪ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
মোহাম্মদপুর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কেআর/একিউএফ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ভিত্তিহীন, দাবি মালিক সমিতির
- ২ ঈদযাত্রার শেষভাগে চাপ কমেছে সদরঘাটে, প্রস্তুতি এখন ফিরতিযাত্রার
- ৩ ‘জুমাতুল বিদা’য় দেশ ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া
- ৪ মিসাইল হামলায় নিহত মোশাররফের দুই ছেলের শিক্ষার খরচ দেবে সরকার
- ৫ কিছু ক্ষেত্রে টিকিট দ্রুত শেষ হচ্ছে, পরে বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে