মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬
ফাইল ছবি
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
শনিবার (২৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- মো. আরিফ (২৬), মো. হারুনু অর রশিদ (৩৫), মো. হামজা (১৯), রসেল (৩০), রাজ বিশ্বাস (৩০), মো. আসলাম (৬৫), মো. লিটন (৩৫), মো. হেলাল (৪০), রানা (২৫), কনিক (২১), আরিফ (১৯), মো. তাহের (৫০), মো. আরিফুর রহমান (২৫), মো. সুমন (২০), মো. রনি (৩০) ও মো. চাঁন (১৮)।
মোহাম্মদপুর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শুক্রবার (২৮ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
মোহাম্মদপুর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কেআর/এমআরএম/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ভিত্তিহীন, দাবি মালিক সমিতির
- ২ ঈদযাত্রার শেষভাগে চাপ কমেছে সদরঘাটে, প্রস্তুতি এখন ফিরতিযাত্রার
- ৩ ‘জুমাতুল বিদা’য় দেশ ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া
- ৪ মিসাইল হামলায় নিহত মোশাররফের দুই ছেলের শিক্ষার খরচ দেবে সরকার
- ৫ কিছু ক্ষেত্রে টিকিট দ্রুত শেষ হচ্ছে, পরে বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে