ভোটে কত সময় লাগবে, মক ভোটিংয়ে পর্যালোচনা করলো কমিশন
মক ভোটিংয়ে ৫০০ জনের মধ্যে গড়ে ৭০ দশমিক ৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জাহাঙ্গীর আলম। তিনি জানান, চার ভোটকক্ষে মক ভোট হয়েছে। এতে ভোট দিয়েছেন ৩৫২ জন। এর মাধ্যমে প্রতিটি ভোট দিতে কত সময় লেগেছে তা নির্ধারণ করা যাবে না।
প্রিসাইডিং অফিসার আরও বলেন, নির্বাচন কমিশনার একটি বুথে ভোটারদের নিয়ে সময় পর্যালোচনা করেন। এটা নিয়ে একটা প্রতিবেদন আসবে। এর ভিত্তিতে সামগ্রিক বিষয়গুলো নির্ধারণ করবে নির্বাচন কমিশন।
একজন নির্বাচন কমিশনার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত একটি ভোটকক্ষে এ সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করেন।
শনিবার সকাল ৯টা থেকে আগারগাঁওয়ের শের-ই-বাংলা বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ে মক ভোটিং শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত এই ভোট চলে।
এমওএস/এমআইএইচএস/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ট্রেনে ঈদফেরত যাত্রায় ২৭ মার্চের টিকিট মিলবে মঙ্গলবার
- ২ যাত্রীদের স্বস্তিতে সদরঘাটে ফ্রি কুলি ও ট্রলি সেবা চালু
- ৩ তারেক রহমানকে চিঠি, মানবাধিকার সুরক্ষায় পদক্ষেপ চায় ৯ সংগঠন
- ৪ র্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ
- ৫ বাঁশখালীতে নারীকে খুঁটিতে বেঁধে হেনস্তা, ভিডিও ভাইরাল