অপারেশন ডেভিল হান্ট ফেজ-২
২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৪৯, উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র
প্রতীকী ছবি
অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিগত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করে ৬৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৪টি আগ্নেয়াস্ত্র।
রোববার (২১ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
শাহাদাত হোসাইন জানান, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেফতার করা হয়েছে ৬৪৯ জনকে। অভিযান পরিচালনাকালে ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
এছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২৩ হাজার ১৪৯টি মোটরসাইকেল ও ২০ হাজার ৭৬৯টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৪৪৪টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।
কেআর/এমএমকে/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে