ভোটের গাড়ি সুপার ক্যারাভানের যাত্রা শুরু
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে সুপার ক্যারাভান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে সারাদেশে প্রচারণার লক্ষ্যে যাত্রা শুরু করেছে দশটি ভোটের গাড়ি- সুপার ক্যারাভান।
সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে সুপার ক্যারাভান।
অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে ফিতা কেটে ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
এমইউ/এএমএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ বিসিএস পরীক্ষা ঘিরে কেন্দ্র এলাকায় সিএমপির বিধিনিষেধ
- ২ অবৈধভাবে মজুত ২২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, জরিমানা ৬০ হাজার
- ৩ রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব সাহাবুর, সহকারী প্রেস সচিব মাহফুজুর রহমান
- ৪ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিতর্কিত কর্মকাণ্ডে শুরুতেই বিব্রত সরকার
- ৫ বাংলাদেশের সঙ্গে পর্যটন সম্পর্ক জোরদার করলো শ্রীলঙ্কা