সড়ক পরিবহন বিভাগের নতুন সচিব জিয়াউল হক
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব নিয়োগ পেয়েছেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ জিয়াউল হক।
সোমবার (২২ ডিসেম্বর) জিয়াউল হককে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চুক্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মো. এহছানুল হককে গত ১২ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। প্রায় আড়াই মাস পর নিয়মিত সচিব পেল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
জিয়াউল হক সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের রুটিন দায়িত্ব চালিয়ে আসছিলেন।
আরএমএম/আরএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ চার ঘণ্টা লাইনে থেকেও তেল মিললো না, মোটরসাইকেল চালকদের ক্ষোভ
- ২ সংবিধান সংস্কার হয় না বরং স্থগিত বা সংশোধন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ ঢাকায় অবৈধ নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের আলটিমেটাম
- ৪ বিলুপ্ত হতে যাওয়া অধ্যাদেশগুলো নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা
- ৫ শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণে কর্মচারীদের বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস