অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১২৬০৭, উদ্ধার ১৫৬ আগ্নেয়াস্ত্র
অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করে মোট ১২ হাজার ৬০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
শাহাদাত হোসাইন জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে মোট গ্রেফতার করা হয়েছে ১২ হাজার ৬০৭ জনকে। অভিযান পরিচালনাকালে ১৫৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
এছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ৫ লাখ ১১ হাজার ২৭৫টি মোটরসাইকেল ও ৫ লাখ ৭১ হাজার ৪৬৮টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৬ হাজার ৬২২টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।
কেআর/এমএমকে/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে