সিইসির সঙ্গে আসিফের নেতৃত্বে এনসিপির বৈঠক বিকেলে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠক করবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এক বার্তায় এই তথ্য জানিয়েছে দলটি।
এতে বলা হয়, নির্বাচন কমিশন ভবনে বিকেল ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিনিধি দলে থাকবেন যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমাদ ও নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম।
এনএস/এসএনআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ দিল্লি থেকে একই উড়োজাহাজে মরিশাস যাবেন খলিল-জয়শঙ্কর
- ২ মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করেছে সরকার: প্রধানমন্ত্রী
- ৩ সরকারে গিয়ে দেখলাম কাজ করাটা খুব সোজা না: জাহেদ উর রহমান
- ৪ বাদল ফরাজির কারামুক্তি চেয়ে ৭ দিনের আলটিমেটাম
- ৫ সশস্ত্র বাহিনী বিভাগেরও দায়িত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা শামছুল ইসলাম