ভোটে নিয়োজিত থাকবেন ১৬ হাজারের বেশি বিএনসিসি সদস্য
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ১৬ হাজারের বেশি সদস্য নিয়োগ করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে বিএনসিসি মহাপরিচালকের সঙ্গে বৈঠকের পর ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বিএনসিসি ১৬ হাজারের বেশি সদস্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন। তবে তাদের মোতায়েন পরিকল্পনা- কে কোথায় কীভাবে থাকবেন এবং তাদের কমান্ড কাঠামো কার অধীনে কীভাবে কাজ করবে, এটি আগামী রোববার আলোচনা করে ঠিক করা হবে। তবে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে যে বিএনসিসি ইসিকে সহায়তা দেবে।
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট হবে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আট লাখের বেশি সদস্য মোতায়েন থাকবেন। সেই সঙ্গে সেনাবাহিনীর সদস্য থাকবেন এক লাখের মতো।
এমওএস/একিউএফ
সর্বশেষ - জাতীয়
- ১ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
- ২ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
- ৩ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
- ৪ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ৫ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ