আজকের আবহাওয়া: ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে
ঢাকায় আকাশ মেঘলা থাকতে পারে আজ/ছবি-এআই দিয়ে বানানো
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।
এমআরএম
সর্বশেষ - জাতীয়
- ১ চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগি সেলসিয়াস
- ২ সড়ক থেকে মেয়াদোত্তীর্ণ যানবাহন অপসারণের সিদ্ধান্ত
- ৩ কেরোসিন ঢেলে পরিবারসহ আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর, আসামি গ্রেফতার
- ৪ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, খালাস হচ্ছে চট্টগ্রাম বন্দরে
- ৫ প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ